দীর্ঘ অপেক্ষা শেষে অবশেষে হয়তো মাঠে নামতে যাচ্ছেন ক্রিস্তিয়ানো রোনালদো। লা লিগায় ওসাসুনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের পরের ম্যাচে খেলবেন বলে নিশ্চিত করেছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।
গত ১০ জুলাই ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলে জেতা ইউরো ফাইনালের প্রথমার্ধে হাঁটুতে চোট পেয়ে ছিটকে পড়ার পর থেকে মাঠের বাইরে রোনালদো।
আন্তর্জাতিক বিরতি শেষে আগামী শনিবার ওসাসুনার বিপক্ষে খেলবেন কি না- সাংবাদিকদের প্রশ্নের জবাবে বৃহস্পতিবার রোনালদো বলেন, “আমি খেলব”।
রোনালদোকে ছাড়া এই মৌসুমে এখন পর্যন্ত উয়েফা সুপার কাপে ও লা লিগায় দুটি ম্যাচ খেলে সবকটিতেই জিতেছে রিয়াল।
তবে দলের সেরা তারকাকে ছাড়া পর্তুগালের মাঝের সময়টা ভালো কাটেনি। চোট কাটিয়ে কিছুদিন আগে রোনালদো অনুশীলনে ফিরলেও ফিট না থাকায় তাকে ছাড়াই দল গঠন করেন কোচ ফের্নান্দো সান্তোস। নিয়মিত অধিনায়ককে ছাড়া জিব্রাল্টারের বিপক্ষে প্রীতি ম্যাচে জিতলেও গত মঙ্গলবার সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ম্যাচে ২-০ গোলে হেরে যায় ইউরো চ্যাম্পিয়নরা।
Post a Comment Blogger Facebook